দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকারি খাদ্য কর্মসূচির চাহিদা মেটাতে ৯ হাজার মেট্রিক টন ছোলা ও এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কিনবে সরকার। আন্তর্জাতিক ও স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব পণ্য কেনা হবে।
দুই পণ্য কিনতে সরকারের মোট ব্যয় হবে প্রায় ২৫৭ কোটি ৭১ লাখ টাকা।
বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপস্থাপিত পৃথক দুটি প্রস্তাব অনুমোদন করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৯ হাজার টন ছোলা কেনা হবে। এতে ব্যয় হবে ৭৬ কোটি ২১ লাখ ১২ হাজার ৮০০ টাকা। ভ্যাট ও করসহ প্রতি কেজি ছোলার দাম পড়বে ৮৪ টাকা ৬৭ পয়সা।
ছোলা সরবরাহের জন্য অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের হরশাম এলাকার অস্ট-গ্রেইন এক্সপোর্টসকে সুপারিশ করা হয়েছে। দরপত্র মূল্যায়ন শেষে প্রতিষ্ঠানটির কাছ থেকে ছোলা কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
অন্যদিকে, স্থানীয় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ২ লিটারের পিইটি বোতলে এক কোটি লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনা হবে। এতে সরকারের ব্যয় হবে ১৮১ কোটি ৫০ লাখ টাকা। ভ্যাট ও করসহ প্রতি লিটার তেলের দাম পড়বে ১৮১ টাকা ৫০ পয়সা।
দরপত্রের মাধ্যমে রাইস ব্রান তেল সরবরাহের জন্য চারটি প্রতিষ্ঠানকে সুপারিশ করা হয়েছে। এর মধ্যে গ্রিন অয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ ও প্রধান অয়েল মিলস লিমিটেড ২০ লাখ লিটার করে, মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড ৩০ লাখ লিটার এবং মজুমদার প্রোডাক্টস লিমিটেড ৩০ লাখ লিটার তেল সরবরাহ করবে।
মজুমদার প্রোডাক্টস লিমিটেডের ৩০ লাখ লিটার তেলের মূল্য হবে ৫৪ কোটি ৪৫ লাখ টাকা। বাকি তিন প্রতিষ্ঠানও দরপত্রে সুপারিশ করা পরিমাণ অনুযায়ী তেল সরবরাহ করবে।
এমএম/